বুয়েটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘট
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা দুর্গাপূজা উপলক্ষে একদিনের ছুটির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘট ডেকেছে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো সাতদিন ছুটি ঘোষণার দাবি জানিয়ে শিক্ষার্থীরা সোমবার এ ধর্মঘটের ডাক দেয়।
আন্দোলনকারীরা জানিয়েছেন, অক্টোবরের ১২ তারিখ দুর্গাপূজা উপলক্ষে একদিন ছুটির বিষয়টি একাডেমিক ক্যালেন্ডারে দেখার পর তারা এ নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করতে যান। কিন্তু উপাচার্য তাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং বলেন, মাত্র ২০ শতাংশ সংখ্যালঘু শিক্ষার্থীর জন্যে বিশ্ববিদ্যালয় সাতদিন বন্ধ রাখা যাবে না।
এরপর শিক্ষার্থীরা সাতদিন ছুটির দাবিতে ২৪ সেপ্টেম্বর ক্যাম্পাসে মানববন্ধন এবং ২৫ সেপ্টেম্বর প্রতীক অনশন কর্মসূচি পালন করে। তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করায়
শিক্ষার্থীরা এ ধর্মঘট ডাকে।
