২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর বোর্ডে সর্বাধিক জিপিএ ৫ পেয়েছে ক্যান্টনমেন্ট কলেজ

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি’র ফলাফলে সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 04:28 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন শিক্ষার্থী।

এছাড়া এ বোর্ডে সরকারি কুষ্টিয়া কলেজ থেকে ৯৮১ জন শিক্ষার্থী পাস করে পাসের দিক থেকে শীর্ষে রয়েছে। এ কলেজ থেকে ১,২১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এ বোর্ডে শীর্ষ ১০ কলেজের মধ্যে আরো রয়েছে-সরকারি মহিলা কলেজ খুলনা, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, বিএএফ শাহীন কলেজ যশোর, খুলনা পাবলিক কলেজ, সরকারি এমএম সিটি কলেজ খুলনা, সরকারি সুন্দরবন কলেজ খুলনা, শেখ আমানুল্লাহ কলেজ সাতক্ষীরা, সরকারি ভিক্টোরিয়া কলেজ নড়াইল এবং লোহাগড়া আদর্শ কলেজ নড়াইল।