২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপড়ায় নৌকা ডুবিতে ২ সহোদরের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

নিহতরা হচ্ছে ধানখালী ইউনিয়নের মাছুয়া গ্রামের রতন হাওলাদারের ছেলে বিকাশ (৭) ও দীপঙ্কর (৫)।

স্থানীয় সুত্র জানায়, সোমবার সকাল ৯ টায় মাছুয়াখালী থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা পাটুয়ার কাছাকাছি গিয়ে ডুবে যায়। এ সময় সব যাত্রীরা নিজেদের রক্ষা করতে পারলেও সলিল সমাধি ঘটে দুই সহোদরের। এছাড়া আশংকাজনক অবস্থায় সুধাংশু, আলেয়া, ও ডলিকে গলাচিপা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।