২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া’য় ৪৫ লাখ টাকার মোবাইল সেট আটক

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগ ৪৫ লাখ টাকার মোবাইল সেট আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 01:26 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লস্ট অ্যান্ড ফাউন্ড সেকশন থেকে বিপুল অংকের সেট আটক করা হয় বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রোববার সন্ধ্যায় বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক কর্মকর্তা লস্ট অ্যান্ড ফাউন্ড সেকশনে ভারি ব্যাগ দেখে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

পরে ব্যাগটি স্ক্যান করে তাতে নোকিয়া ও স্যামসাং ব্র্যান্ডের ৩৭০টি মোবাইল সেটের বিষয়ে নিশ্চিত হন। ব্যাগের ট্যাগে লেখা নাম অনুযায়ী হাবিবুর রহমান ওই ব্যাগের মালিক বলে ধারণা করা হচ্ছে।