দ্রুত আরোগ্যের জন্য দোয়াপ্রার্থী
ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট আনোয়ারুল আজিমের স্ত্রী বেগম শামসুন্নাহার কিডনীর রোগে আক্রান্ত হয়ে ঢাকার কিডনী হাসপাতালে ভর্তি রয়েছেন।
তাকে মুমুর্ষু অবস্থায় ধানমন্ডির কিডনী হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
চিকিৎসকরা বলেছেন, তার দুটো কিডনীই আক্রান্ত হয়েছে। তিনি দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
