২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে শবেবরাতের রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় এক জেএমবি সদস্য বাগেরহাটে গ্রেফতার

মুন্সীগঞ্জে শবেবরাতের রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় এক জেএমবি নেতাকে বাগেরহাটের চিতলমারী থেকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বাবুল শেখ (৪০) নামে এ জেএমবি নেতাকে বাগেরহাট পুলিশ এবং মুন্সীগঞ্জ থানা পুলিশ শনিবার রাতে চিতলমারী বাজার থেকে আটক করে।

বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তফা কামাল জানান, মুন্সীগঞ্জে বোমা বিস্ফোরণের পর শহরের একটি ভাড়া বাড়ি থেকে বেশ কিছু বোমা ও বোমা তৈরির সরঞ্জাম ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

ওই মোবাইল সেটের সূত্র ধরে বাবুল শেখকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে মুন্সীগঞ্জ পুলিশ রোববার সকালে বাগেরহাট থেকে রওনা হয়ে গেছে। বাবুল চিতলমারী বাজারের একজন হার্ডওয়্যার ব্যবসায়ী এবং বড়বাড়িয়া চরপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র।