এবি বিস্কুট কোম্পানির পাঁচ কর্মকর্তাকে জরিমানা করেছে এসইসি
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করায় সিউকিরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) রোববার এবি বিস্কুট কোম্পানি লিমিটেডের পাঁচ শীর্ষ কর্মকর্তার প্রত্যেককে একলাখ টাকা জরিমানা করেছে।
রোববার এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৩ সালের বার্ষিক সাধারণ সভা না করায় কোম্পানির চেয়ারম্যান হাবিবুর রহমান এবং পরিচালক জহুরা খানম, নাফিসা বেগম, রহিমা খানম ও মনোয়ারা বেগমকে এই জরিমানা করা হয়।
আদেশ জারির ১৫ দিনের মধ্যে তাদেরকে জরিমানার টাকা পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও যতদিন সাধারণ সভা অনুষ্ঠিত না হবে, ততদিন অভিযুক্ত প্রত্যেক কর্মকর্তাকে প্রতিদিনের জন্যে অতিরিক্ত ১০ হাজার টাকা করে প্রদান করতে হবে।
