২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার ডগলাস ফসকেট

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডগলাস ফসকেট। লরেইন বার্কারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বার্কার ২০০২ সালের নভেম্বরে ঢাকায় নিযুক্ত হয়েছিলেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ডিসেম্বরে ফসকেট তার দায়িত্ব বুঝে নেবেন।

ফসকেট বর্তমানে অস্ট্রেলিয়ায় কনস্যুলার অপারেশন সেকশনের পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৩-০৪ সালে তিনি মন্ত্রী পরিষদ, কেবিনেট ও সংসদীয় সার্ভিস সেকশনের দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি মায়ানমার, ইন্দোনেশিয়া, নিউজিল্যাণ্ড এবং পোর্ট লুইসে অস্ট্রেলীয় মিশনে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক ফসকেট ১৯৫৩ সালে মেলবোর্নে জন্ম গ্রহণ করেন।

ল্যাটরোবি বিশ্ববিদ্যালয় থেকে তিনি মানবিকে স্নাতক ডিগ্রি এবং ডিপ্লোমা অব এডুকেশন ডিগ্রি লাভ করেন।