নারায়ণগঞ্জে ট্রাক শ্রমিকদের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৫
ক্ষমতা দখলকে কেন্দ্র করে রোববার ফতুল্লার পাগলা এলকায় দু’দল ট্রাক শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
এসময় ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
সুত্র জানায়, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ক্ষমতা আকড়ে থাকা নিয়ে তাজু গ্রুপ ও পলাশ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতদের মধ্যে সংগঠনের পাগলা শাখার সাবেক সভাপতি সালাহউদ্দিন ও শ্রমিক নেতা বাবুর অবস্থা আশঙ্কাজনক।
