২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী প্রধানের সঙ্গে মায়ানমার সামরিক প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ সফররত মায়ানমার সমরিক প্রতিনিধিদলের প্রধান জেনারেল থুরা শুয়ে মান এবং অন্যান্য সদস্য রোববার সেনাদপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন ইউ আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

জেনারেল থুরা শুয়ে মান মায়ানমার স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল-এর সদস্য এবং মায়নমার সশস্ত্রবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ। এসময় সেনা সদর দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পেশাগত বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও বন্ধুপ্রতিম দু’দেশের সশস্ত্রবাহিনীর প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেন।

সফররত মায়নামার সামরিক প্রতিনিধিদল বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম এবং সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মুস্তফা নুর-এর সঙ্গেও তাদের স্ব স্ব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদল মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিও পরিদর্শন করেন।