সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগীদহ নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জামায়াত ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক ফিরোজ হেলালী (৪০) নিহত হয়েছেন।
তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগীদহ গ্রামে।
পুলিশ জানায়, রোববার ভোর ৬টার দিকে প্রাতঃভ্রমনে বের হলে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত। ঘাতক ট্রাকটিকে পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি।
