২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওআইসি নেতাদের দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করাই এখন বিশেষ দায়িত্ব : মোরশেদ খান

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বলেছেন, ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) নেতাদের দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করাই এখন বিশেষ দায়িত্ব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬০ তম অধিবেশন চলাকালে ওআইসির মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

মোরশেদ খান আরও বলেন, শুধু সামরিকভাবে জঙ্গি ইস্যু মোকাবেলা করা যাবে না। এর সমাধানে সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন।

তিনি আরও জানান, বাংলাদেশ জেরুজালেমে রাজধানি প্রতিষ্ঠাসহ প্যালেস্টাইন ইস্যুতে বাংলাদেশের পূর্ণ সমর্থন দিয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধি ড. ইফতেখার আহমদ চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।