রাঙ্গামাটিতে ১৮ গ্রামবাসী অপহরণ, পরে মুক্তি
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি এলাকা থেকে শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা অস্ত্রের মুখে শনিবার ১৮ জন চুক্তি সমর্থককে অপহরণ করে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, তবে অপহরণকারীরা অপহরণের তিন ঘন্টা পর জিম্মিদের ছেড়ে দেয়। ওই এলাকায় এখন আতংক বিরাজ করছে।
জনসংহতি সমিতির নাম প্রকাশে অনিচ্ছূক একজন নেতা বিডিনিউজকে জানান, ইউপিডিএফ ভুল করে ওই অপহরণ করেছিলো।
ঘটনার পর সেনা বাহিনী ঘটনাস্থলে তাদের নিয়মিত টহল জোরদার করেছে।
