২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকার আকাশযাত্রীদের জন্য কয়েকটি বাধ্যতামূলক বিষয়

মার্কিন সরকার অতিরিক্ত নিরাপত্তা সতর্কতা হিসেবে সেদেশে ভ্রমনকারী বিমান যাত্রীদের জন্য কয়েকটি বিষয় বাধ্যতামূলক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এভিয়েশন সূত্র জানায়, আগামী ৪ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

যে সব বিষয় বাধ্যতামূলক করা হচ্ছে, তার মধ্যে রয়েছে যাত্রীদের জিপ কোডসহ পূর্ণ ঠিকানা দেওয়া; হোটেলের বাসিন্দা হলে হোটেলের নাম, সড়কের নাম, শহর ও রাজ্যের নাম, জিপ কোড উল্লেখ করা; জাহাজে ভ্রমণের বিষয় থাকলে জাহাজের নাম ও গন্তব্য বলা; ট্রানজিট যাত্রীদের আকাশভ্রমণের বিস্তারিত রুট উল্লেখ, গাড়ি ভাড়া করলে প্রতিষ্ঠানের নামধাম নেওয়া।

আমেরিকা ভ্রমণে ইচ্ছুক আকাশ যাত্রীদের এসব তথ্য এয়ারলাইন্সের টিকিট বুকিং দেয়ার সময়ই সরবরাহ করার জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।