২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিত্যক্ত গাড়ি থেকে পুলিশ ও গোয়েন্দাদের মাঝে বোমাতঙ্ক

নগরীর গুলশান থানাধীন মহাখালী এলাকায় বন ভবনের কাছে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি গাড়ি থেকে শুক্রবার পুলিশ ও গোয়েন্দা বিভাগের লোকজনের মধ্যে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সূত্র জানায়, বোমা সংক্রান্ত গুজবের খবর ছড়িয়ে পড়লে পুলিশ, গোয়েন্দা কর্মকর্তাসহ শ’শ’ মানুষ ঘটনাস্থলে ভীড় জমায়।

শুক্রবার সকালে বন ভবন ও প্রশিকা ভবনের কাছে জিএ-১৬ নম্বর ভবনের সামনে ওই পরিত্যক্ত গাড়িটি (০০-০৩৯৮) পড়ে থাকেতে দেখা যায়।

গাড়িটি দেখে লোকজনের মাঝে সন্দেহ দেখা দিলে তারা পুলিশকে জানায়, গাড়িতে বোমা বা অন্য কোনও ধরণের অস্ত্র থাকতে পারে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং গাড়িটি দেখতে পায়। এ সময়ে গাড়ি থেকে কাগজে মোড়ানো একটি পারফিউমের বোতল এবং অন্যান্য সামগ্রি উদ্ধার করে।

পরে পুলিশ গাড়িটিকে গুলশান থানায় নিয়ে যায়।

কিন্তু ঘটনার নেপথ্য কারণ সম্পর্কে তারা কিছু বলতে পারে নি এবং গাড়ির মালিককেও সনাক্ত করতে পারে নি।