স্কুল ছাত্রী মিলি ধর্ষন ও হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে ২৫ সেপ্টেম্বর হরতাল আহ্বান, দুই প্রতিমন্ত্রী ও এক উপমন্ত্রীকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহীর স্কুল ছাত্রী মিলি ধর্ষন ও হত্যা মামলার সুষ্টু তদন্ত ও বিচারের দাবিতে রাজশাহীতে আগামী ২৫ সেপ্টেম্বর হরতাল আহ্বান করা হয়েছে।
শুক্রবার বিকালে সাহেব বাজার জিরো পয়েন্টে মিলি হত্যা বিচার আন্দোলন কমিটি আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এছাড়া সমাবেশ থেকে মিলি ধর্ষন ও হত্যা মামলাকে প্রভাবিত করার অভিযোগে সরকারের গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল ও একজন উপ মন্ত্রীকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছে।
সাহেববাজারে অনুষ্ঠিত সমাবেশে ঘোষণা করা হয়, শনিবার বিকাল সাড়ে ৪ টা থেকে ৫ টা পর্যšত নগরীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ ও সমাবেশ, ২৫ সেপ্টেম্বর নগরীতে সকাল সন্ধ্যা হরতাল , ২৬ সেপ্টেম্বর ডিসি অফিস ঘেরাও এবং সপ্তাহের পরবর্তী তিন দিন বিকালে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসুচী পালন করা হবে।
অন্যদিকে শুক্রবার সকাল ১০ টায় নিহত মিলির মা হাসিনা বেগমের সভাপতিত্বে নগরীর সাধারন গ্রন্থাগারের গিরিশ চন্দ্র মিলনায়তনে অনুষ্টিত মতবিনিময় সভায় এই কর্মসুচী ঘোষনা করা হয়। সভায় বিভিন্ন নারী, মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
গত ৩ মে সকালে নগরীর শেখ পাড়ার বাসায় ডাক বিভাগের কর্মকর্তা মুনসুর রহমানের মেয়ে পিএন সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী মিলিকে প্রথমে ধর্ষন ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই দিনই মিলির বাবার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে পুলিশ বাড়ীর মালিকের ছেলে , ভাগ্নে ও প্রতিবেশিকে গ্রেপ্তার করে। মামলাটির তদন্ত শেষে গত ১৯ সেপ্টেম্বর সিআইডি রাজশাহী জোনের সহকারী পুলিশ সুপার আলী আইয়ুব চৌধুরী আসামীদের অব্যাহতি দিয়ে আদালকে চুড়ান্ত প্রতিবদেন দাখিল করেন।
