২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওর বাঁচাতে জাতীয় নীতিমালা প্রনয়ণের দাবি

হাওর এলাকার উন্নায়ন ও সঠিক রক্ষণাবেক্ষনের জন্য ইজারা প্রথা বতিল সহ জাতীয় নীতিমালা প্রণয়ণের দাবিতে শুক্রবার রাজধানীতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 06:52 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউটের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন, জনউদ্যোগ ও হাওর বাচাঁও আন্দোলন যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তরা বলেন, এই অঞ্চলটি বৃহত্তর সিলেট, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪৭টির বেশী বড় হাওর এবং বিভিন্ন মাপের ৬৩০০টি বিলের সমন্বয়ে গড়ে ওঠেছে। সঠিক ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনার অভাব এবং স্থানীয় অধিপত্যের কারণে স্থায়ী দারিদ্র্যের শিকার হচ্ছে হাওড়বাসী।

সমাবেশ থেকে অবিলম্বে ইজার প্রথা বাতিল করে প্রাকৃতিক সম্পদের উপর দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করা, হাওড় উন্নয়নে জাতীয় নীতিমালা প্রণয়ন ও স্থানীয় সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে বিকল্প অর্থনৈতিক কর্মসংস্থান সৃষ্টি করার দাবি জানানো হয়।

পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আবু নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাওর উন্নয়ন বোর্ডের ডি,জি প্রকৌশলী এনামূল হক, শাহজাহান মৃধা বেণু ও পীচ’র ইকমা হেসেন, শাহনাজ সুমী, এমএ করিম প্রমুখ।