২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের রাস্তায় রাস্তায় ভারতীয় বাঘের চামড়া বেচা কেনা চলছে প্রকাশ্যে

চীনের রাস্তায় রাস্তায় প্রকাশ্যে ভারতীয় বাঘের চামড়া বেচা কেনা চলছে বলে সতর্ক করে দিয়েছে দুটি শীর্ষ সংরক্ষণবাদী সংগঠন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

চীন এবং ভারত উভয়ই এ ধরণের বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণে

আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত জাতিসংঘ চুক্তি সাক্ষরকারী দেশ এবং এই চুক্তির আওতায় এসব প্রাণী সংরক্ষণ করা হয়ে থাকে।

সংগঠন সূত্র জানায়, তাদের অনুসন্ধানে দেখা গেছে, চীনে বিক্রি হওয়া এসব চামড়া ভারত থেকে এসেছে।

পরিবেশবাদী কর্মীরা জানান, এখনই যদি বাঘ সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে এ বিরল প্রজাতির প্রাণীর অস্তিত্ব ভারত থেকে খুব তাড়াতাড়ি বিলীন হয়ে যাবে।

দ্য এনভায়রনমেন্টাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং ওয়াইল্ডলাইফ প্রোটেকশন সোসাইটি অব ইন্ডিয়া জানায়, এ জাতীয় প্রাণী বেশি বিক্রি হচ্ছে তিব্বতের স্বায়ত্ত শাাসিত এলাকাগুলোতে।

দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এবিষয়ে নির্মিত একটি ভিডিও প্রামণ্যচিত্র দেখানো হয়।

এতে দেখা যায়, শিশু ও স্কুল শিক্ষকসহ তিব্বতী কর্মকর্তারা বাঘের চামড়ায় তৈরি কাপড় পড়ে ঘুরে বেড়াচ্ছে।