২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৪ শতাধিক মুক্তিযোদ্ধার বিএনপিতে যোগদান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক কমান্ডার ও সবেক এমপি গাজী আবদুল হাই এর নেতৃত্বে চার শাতাধিক মুক্তিযোদ্ধা শুক্রবার বিএনপিতে যোগ দিয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 05:18 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এদের মধ্যে আওয়ামী লীগ, জাসদ ও জাপার নেতা-কর্মীরাও রয়েছেন।

যশোর জেলা পরিষদ মিলনায়তেনে জেলা বিএনপি আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ। সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়ন।