২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ ডিভি লটারি রেজিস্ট্র্রেশন ৫ অক্টোবর শুরু

২০০৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির জন্য নিবন্ধন চলবে চলতি বছরের পাঁচ অক্টোবর থেকে চার ডিসেম্বর পর্যন্ত। এই পর্বে ৫০ হাজার মার্কিন ভিসা ইস্যু হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সূত্র মতে, বাংলাদেশ সহ ৩৫৮টি দেশের জনগণ ডিভির জন্য লটারিতে অংশ নিতে পারবেন।

ডিভি-২০০৭ এ চীন (মূল ভূখন্ডে-জন্মগ্রহণকারী) সহ ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামের লোকজন অংশ নিতে পারবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে ইচ্ছুকদের ভিসা প্রদান করা হয় ডিভির মাধ্যমে। তবে এই অভিবাসনের মধ্যদিয়ে তারা যে খুব সম্মানজন অবস্থান লাভ করেন তা বলা চলে না।

সূত্রমতে, ডিভি ২০০৭ কার্যক্রমের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এবার সেদেশে প্রায় ৫০ হাজার লোককে স্থায়ী অভিবাসনের সুযোগ দেবে। যুক্তরাষ্ট্র বিভিন্ন জনগোষ্ঠি ও সম্প্রদায়ের লোকজনকে বসবাসের সুযোগ দিতে এই লটারি কর্যক্রম হাতে নিয়েছে।

ডিভি ২০০৭ লটারিতে অংশ নিতে অন লাইনের মাধ্যমে নির্ধরিত সময়ের মধ্যে একটি নির্দিষ্ট ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য যে ওয়েব সাইট তৈরি করা হয়েছে, তা হলো-িি.িফাষড়ঃঃবৎু.ংঃধঃব.মড়া (যঃঃঢ়://িি.িফাষড়ঃঃবৎু.ংঃধঃব.মড়া/)।

ডিভি ২০০৭ এর রেজিস্ট্রেন সংক্রান্ত সকল তথ্য িি.িনফহবংি২৪.পড়সএ পওয়া যাবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ২০০৫ সালের ৫ অক্টোবর রাত ১২টায় এবং শেষ হবে ২০০৫ সালের ৪ ডিসেম্বর রাত ১২ টায়। বিনা খরচে এ রেজিস্ট্রেশন করা যাবে। এ কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্র সরকার দেশের বাইরে কোন ধরণের উপদেষ্টা নিয়োগ করেনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অবেদনকারীদের চিঠির মাধ্যমে ফল জানাবে।

এই নিয়ে তৃতীয় বারের মতো অনলাইনের মাধ্যমে ডিভি আবেদনের ব্যবস্থা করা হল। কোন প্রকার চিঠি বা কাগুজে আবেদন রেজিস্ট্রেশনের জন্য গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক অথবা এর সমমানের কোর্স সফল্যের সাথে উত্তীর্ণ হতে হবে। অথবা কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

একজন শুধু একটি আবেদনই করতে পারবেন। কারো নামে একাধিক আবেদন পত্র পাওয়া গেলে তার আবেদন বাতিল হয়ে যাবে। কোন ব্যক্তি নিজে অথবা অন্যের মাধ্যমে আবেদন পত্র নিবন্ধন করতে পারবেন।

ইলেকট্রনিক ডাইভারসিটি ভিসা (ইডিভি) আবেদন পত্রের মাধ্যমে আবেদনকারীকে নিজের এবং তার সন্তানদের (২১ বছরের নিচের) সম্প্রতিক ছবি সহ নিবন্ধন করতে হবে। প্রত্যেকের ডিজিটাল ক্যামেরায় তোলা সম্প্রতিক ছবি আলাদা আলাদা জমা দিতে হবে। কোন গ্রুপ অথবা পারিবারিক ছবি গ্রহণযোগ্য হবে না।