২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রিচার্ড বাউচার

দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকার স্থলে সম্ভবত রিচার্ড বাউচার অভিষিক্ত হতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

মিথুন আহমদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস এ পদের জন্য হোয়াইট হাউজের কাছে রিচার্ড বাউচারের নাম প্রস্তাব করেছেন। ওয়াশিংটন পোস্ট একথা জানায়।

হংকংয়ে সাবেক মার্কিন কনসাল জেনারেল বাউচার দীর্ঘদিন সিনিয়র বুশ, ক্লিনটন ও বর্তমান বুশ প্রশাসনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। তিনি সাইপ্রাসেও মার্কিন রাষ্ট্রদূত ছিলেন।

পত্রিকাটি আরও জানায়, দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব প্রদানকালে বাউচারের কর্ম পরিধি আরও বাড়ানো হতে পারে। দক্ষিণ এশিয়ায় মার্কিন ব্যুরো অফিস সাধারণত

আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা ও নেপালসহ বেশ কয়েকটি দেশে তার কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। কিন্তু বুশ প্রশাসন সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত পাঁচটি দেশকে ইউরোপীয় ব্যুরো থেকে দক্ষিণ এশিয়া ব্যুরোর আওতায় আনতে চাচ্ছে।

সোভিয়েত ইউনিয়নভুক্ত এসব দেশ হচ্ছে, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান,

উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান।

মার্কিন পররাষ্ট্র দপ্তর মনে করে, সংস্কৃতি, ধর্ম, মূল্যবোধ, ভাষা এবং মাদক চোরাচালানের ক্ষেত্রে এসব দেশের সাথে অন্যান্য দেশের তুলনায় দক্ষিণ এশিয়ার যথেষ্ট মিল রয়েছে। এ কারণেই তারা এসব দেশকে দক্ষিণ এশিয়া ব্যুরোর আওতায় আনতে চায়।

ক্রিস্টিনা রোকা বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছেন।