সার্কের মন্ত্রী পর্যায়ের বৈঠক অক্টোবরে
নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনের আগে সার্কের জ্বালানি মন্ত্রিরা সম্মেলন আয়োজনের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য অক্টোবরে ইসলামাবাদে দু’দিনের একটি বৈঠক করবেন।
এসময় সার্ক জ্বলানি চক্র গঠনসহ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করবেন।
এদিকে মন্ত্রী পর্যায়ের এ বৈঠকের আলোচ্য বিষয় কি হবে, তা নির্ধারণ করতে ২৯ ও ৩০ সেপ্টেম্বর সার্কভুক্ত জ্বালানি বিশেষজ্ঞদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে জ্বালানি সংক্রান্ত বাণিজ্য সহযোগিতা বিষয়ক প্রকল্প, স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী, দক্ষতার গ্রহণযোগ্য মান, সড়ক পরিবহনে জ্বালানি পর্যাপ্ততা ও সিএনজি, গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন, মাইক্রো-হাইড্রো ইলেক্ট্রিক এবং বায়ু জ্বালানি প্লান্ট বিষয়ে আলোচনা হবে বলে এক কর্মকর্তা জানান।
