২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে অশোভন আচরণের অভিযোগে নির্বাহী প্রকৌশলীকে পুলিশে সোপর্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেনের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে নির্বাহী প্রকৌশলী একেএম আব্দুস সালাম মিয়াকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বুধবার বেলা ১১ টার দিকে তাকে বটিয়াঘাটা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা এ ব্যাপারে কিছু জানান নি।

এ ব্যাপারে উপাচার্য, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং জনসংযোগ বিভাগের উপপরিচালকের সাথে যোগাযোগ করা হলে তারা ব্যস্ত রয়েছেন বলে এড়িযে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান, প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেনের সঙ্গে গত ১৮ সেপ্টেম্বর অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বুধবার সকালে উপাচার্য মাহবুবুর রহমান প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন ও নির্বাহী প্রকৌশলী আব্দুস সালামকে তার দপ্তরে ডেকে পাঠান। এসময়ে তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককালে আব্দুস সালাম আবারও অশোভন আচরণ করেন।

এ ঘটনার প্রেক্ষিতে উপাচার্য আব্দুস সালামকে বটিয়াঘাটা থানার ওসির হাতে তুলে দেন।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই প্রকৌশলীর বিরুদ্ধে এখনো চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে এ ব্যাপারে জরুরী সিণ্ডিকেট সভার আহ্বান করা হয়েছে।