২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভুঁইয়ার সাথে জাপানী রাষ্টদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্টদূত মাৎশুশিরো হরিগুচি বুধবার এলজিআরডি ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়ার সাথে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

এ সময় তারা বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু ছাড়াও ‘বাংলাদেশে পানির মান নিয়ন্ত্রণ পরীক্ষা পদ্ধতি শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্প নিয়ে আলোচনা করেন।

জাপানের আর্থিক সহায়তায় মোট ২৮ কোটি ৬০ লাখ টাকায় এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে জাপান দূতাবাসের উন্নয়ন সহযোগিতা ও অথনীতি বিষয়ক কাউন্সিলর কিয়া মাসাহিকো, জাইকার অতিরিক্ত আবাসিক প্রতিনিধি নরিয়াকি নাগাতোমো এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পানি সরবরাহ) মো. মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।