২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেড-এ অগ্নিকাণ্ডে কোরিয়ান কোম্পানির বৈদ্যুতিক সাব-স্টেশন ভস্মীভূত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) কোরিয়ান কোম্পানি ইয়ং ওয়ানে অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক সাব-স্টেশন ভস্মীভূত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 04:26 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ফায়ার ব্রিগেড সূত্র জানায়, বুধবার সকাল পৌনে সাতটায় সিইপিজেডের সাত নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠানটির দোতলায় বৈদ্যুতিক সাব-স্টেশনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে সিইপিজেড ফায়ার ব্রিগেডের দু’টি গাড়ি ঘটনাস্থলে যায়। সোয়া একঘন্টা চেষ্টার পর সকাল আটটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক সাব-স্টেশনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে ফায়ার বিগ্রেড সূত্র জানায়।