২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ইউপি সদস্য খুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য হবিবর রহমানকে (৬৫) সন্ত্রাসীরা মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 02:31 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পুলিশ জানায়, নিহত ইউপি মেম্বার চররূপদা গ্রামে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন সন্ত্রাসীর ডাকে ঘর থেকে বের হলে তাকে পাশের গ্রামে ধরে নিয়ে যায়। এরপর গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়। বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।

এদিকে হরিনাকুণ্ডু থানা পুলিশ বুধবার পারদখলডুর গ্রামের একটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চাঁদ আলী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারটি পুলিশ নিশ্চিত করতে না পারায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ঝিনাইদহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।