বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সারা দেশে তুমুল বর্ষণ
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সোমবার রাত থেকে সারা দেশে একটানা বৃষ্টিপাত হচ্ছে। নিম্নচাপটি সোমবার ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে।
আবহাওয়া দপ্তর জানায়, মধ্য ভারতে সৃষ্ট নিম্নচাপের ফলে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং এর ফলে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়।
আবহাওয়া দপ্তর মঙ্গলবার ভোর ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টায় রাজধানীতে ৬৩ মিমি, শ্রীমঙ্গলে ১৩৩ মিমি, দিনাজপুরে ৭৫ মিমি, হাতিয়ায় ৭১ মিমি এবং ফরিদপুরে ৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে।
বাতাসের আর্দ্রতা এবং মায়ানমার ও আরাকান উপকূলে তাইফুন তালিমের আঘাত ও অতিরিক্ত মেঘের কারণে গত ২৪ ঘণ্টা ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে।
দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে।
তবে বাতাসের গতিবেগের কারণে দেশের অভ্যন্তরে ফ্লাইট চলাচল ব্যাহত হবে না।
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে। এছাড়া সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতা সংকেত মেনে চলতে বলা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার দিনব্যাপী বৃষ্টিপাতের কারণে রাজধানীতে জলাবদ্ধতা দেখা দেয়। সোমবারের বৃষ্টিপাত এ মৌসুমের বৃষ্টিপাতের রেকর্ড না ভাঙলেও ছুটির দিনেও বিভিন্ন প্রয়োজনে যাদের বাইরে বের হতে হয়েছে তাদের জন্যে বেশ বিড়ম্বনার ব্যাপার হয়ে দাঁড়ায়।
রাজধানীর শন্তিনগর, কাকরাইল, মালিবাগ, মোহাম্মদপুর, মিরপুর ১০ এবং শেওড়াপাড়ার অনেক রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানি রাস্তার পাশ্ববর্তী অনেক বাড়িঘর ও দোকানপাটেও প্রবেশ করে।
বৃষ্টির পানিতে গাড়ি, বাস, অটোরিকশা ও রিকশা চলাচলে ব্যাঘাত সৃষ্টি হলেও পবিত্র শবে বরাতের ছুটির কারণে জানজটের সৃষ্টি হয়নি। রাস্তায় পানি জমে থাকায় স্বয়ংক্রিয় যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় মাঝ রাস্তায় বিকল হয়ে পড়ে।
বৃষ্টিতে ঠিক একই ধরনের দৃশ্য পরিলক্ষিত হয়েছে রাজধানীর পলাশি, নিউ এলিফেন্ট রোড, মিরপুর, রোকেয়া সরণি, সেন্ট্রাল রোড এবং কাপ্তান বাজারসহ পুরনো ঢাকার বিভিন্ন এলাকায়।
বৃষ্টির পানির সাথে বর্জ্য ও ময়লামিশ্রিত পানি মিশে বিভিন্ন এলাকায় দুর্গন্ধের সৃষ্টি হয়। পানিতে ম্যানহোলগুলো ডুবে যাওয়ায় বেশকিছু যানবাহন ও রিকশা দুর্ঘটনার শিকার হয়।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ভারী বর্ষণে কক্সবাজারের নিম্নাচল প্লাবিত হয়ে গেছে। দেশের উপকূলীয় জেলাগুলোতেও ভারীবর্ষণ হয়েছে বলে জানা যায়।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতসহ ব্রহ্মপুত্র উপকূল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকায় বেশ কয়েকটি স্থানে ভারীবর্ষণের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত) গঙ্গা নদীর অববাহিকায় কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাতসহ মেঘনা নদীর অববাহিকার বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
