২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফ, ওএমএস এবং রেশনের সুষ্ঠু বিতরণন নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ করছে

পবিত্র রমজান মাসে সরকার পরিচালিত ভিজিএফ (ভারনারেবল গ্রুপ ফিডিং), ওএমএস (খোলাবাজারে চাল বিক্রি) এবং পল্লী রেশনের ম্যাধমে চালের সুষ্ঠূ বিতরণ নিশ্চিত করতে গত ৭ সেপ্টেম্বর থেকে প্রায় ১৫ হাজার সেনাবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

আন্তঃবাহনী জনসংযোগ অধিদপ্তরের পরিচালক লে. কর্ণেল নজরুল ইসলাম বলেন, সেনাবাহিনী সদস্যরা সঠিক ব্যক্তি চিহ্নিত করন, সুষ্ঠু বিতরণ এবং পল্লী রেশন নিশ্চিতকরণ-এই তিন ধরনের দায়িত্ব পালন করছে।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে আমরা সেনা সদস্যদের সাহায্য নিচ্ছি।

ভিজিএফ, ওএমএস কর্মসূচি ঘোষণার পর চলতি মাসের ২৫ তারিখে সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হবে।

পবিত্র রমজানে মানুষ যাতে নায্যমুল্যে খাদ্য শস্য কিনতে পারে সেজন্য সরকার ভিজিএফ, ওএমএস এবং পল্লী রেশনের মাধ্যমে ৪৫ হাজার মে. টন চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্র জানায়, ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ পাঁচ হাজার মে. টন এবং ওএমএস কর্মসূচির আওতায় ৩০ হাজার মে. টন চাল বিতরণ করা হবে।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ফজলুর রহমান বলেন, অক্টোবরের ১ তারিখ থেকে সরকার পল্লী রেশন নামে অপর এক কর্মসূচি চালু করবে। এতে সমাজের দরিদ্র মানুষের কাছে চার টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।

তবে ওএমএস কর্মসূচির আওতায় চালের মুল্য সম্পর্কে তিনি কোনও মন্তব্য করেন নি।

তিনি আরও বলেন, নিয়োজিত সেনা সদস্যরা নির্বাচিত স্থানীয় প্রতিনিধি এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে একযোগে কাজ করবে।

খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ওএমএস কর্মসূচির জন্য সারা দেশে প্রায় ১২ হাজার ডিলার নিয়োগ দেওয়া হবে।

চালের মুল্য স্থিতিশীল রাখতে এর আগে সরকার ১৭ ফেব্রুয়ারি ওএমএস কর্মসূচি চালু করেছিল। কিন্তু তা ক্রেতাদের খুব বেশি উপকারে আসেনি।