খাগড়াছড়িতে চুক্তি পক্ষীয় দুজন অপহৃত
পার্বত্য জেলা খাগড়াছড়িতে সোমবার গভীর রাতে মহালছড়ির মনারটেক এলাকায় শান্তিচুক্তির পক্ষের-বিপক্ষের দুই পাহাড়ি গ্রুপের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়েছে।
পরে চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দুজন গ্রামবাসীকে অপহরন করে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, উভয় পক্ষের মধ্যে কমপক্ষে আধাঘন্টা গুলি বিনিময় হয়। এ সময় ইউপিডিএফ’র মুখোশধারীরা অস্ত্রের মুখে দু’জন পাহাড়ি গ্রামবাসীকে অপহরন করে। অপহৃতরা হচ্ছেন, মহালছড়ি মৎস্যজীবি সমিতির সভাপতি দয়াময় চাক্মা (৬২), অবিরল চাক্মা (৩০)। দুজনই শান্তিচুক্তির সমর্থক বলে জানা গেছে।
