২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে চট্টগ্রামে দুই গৃহবধু খুন

যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামে ২৪ ঘন্টার ব্যবধানে দুই গৃহবধু খুন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

নিহতরা হচ্ছে, পটিয়া থানার শান্তিরহাট এলাকার হানিফ মোহাম্মদের স্ত্রী তানিয়া তাজনীন কর্নিয়া (২১) ও পাঁচলাইশ থানা এলাকার মোহাম্মদ আলমগীর ওরফে ভুট্টোর স্ত্রী তছলিমা বেগম তুলি (২০)।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, যৌতুকের দাবিতে ওই দুই গৃহবধুকে খুন করা হয়েছে।

মঙ্গলবার সকালে পাঁচলাইশ থানা এলাকার গৃহবধু তছলিমা বেগম তুলি নগরীর নিবেদিতা ক্লিনিকে মারা যায়। তাকে সকাল সাড়ে ছয়টায় গুরুতর অবস্থায় তাকে স্বামী আলমগীর ক্লিনিকে ভর্তি করে।

তছলিমার আত্মীয়-স্বজন মৃত্যুর খবর পাওয়ার আগেই আলমগীর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পালিয়ে যায়। পরে তছলিমার আত্মীয়-স্বজন কিনিক থেকে লাশ নিয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

তছলিমার এক আত্মীয় বিডিনিউজকে জানান, গত আগস্ট মাসে পরিবারের অমতে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পরে আলমগীর তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। এ সময় সে টাকা না দিলে শ্বশুর বাড়ির লোকজনকে দেখে নেবে বলে হুমকি দেয়।

তার অভিযোগ, যৌতুক না দেওয়ায় তছলিমাকে তাকে খুন করা হয়।

অপরদিকে, পটিয়া থানার শান্তিরহাট এলাকার বাসিন্দা হানিফ মোহাম্মদের ¯ত্রী তানিয়াকে গত সোমবার দুপুরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

তানিয়ার চাচা মোর্শেদ আলি বাদী হয়ে স্বামী হানিফ মোহাম্মদকে প্রধান আসামী করে পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলার এজহারে বিয়ের পর থেকে যৌতুকের জন্য তানিয়ার শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করতো বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর থেকে হানিফ মোহাম্মদ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।