২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উঠোনে ইলিশ

পুকুরে ইলিশ মাছ পাওয়ার খবর মাঝে মাঝে শোনা যায়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

কিন্তু এবার কলাপাড়ার কৃষক আমির হোসেন মৃধা তার বাড়ির উঠোনে পেয়েছেন বড় এক রূপালি ইলিশ।

বালিয়াতলী এলাকার বেড়িবাঁধ উপচে পানি এসে উঠোন তলিয়ে গেলে ওই উঠোনেই ধরা পড়ে ইলিশটি। আশপাশের মানুষ মাছটি এক নজর দেখার জন্যে আমির হোসেনের বাড়িতে ভীড় জমাচ্ছেন।