২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

পাবনায় শ্যালো ইঞ্জিন চালিত যান ‘করিমন’ ও ‘নছিমনে’র মুখোমুখি সংঘর্ষে দুইজন জন নিহত এবং তিনজন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া সিঅ্যান্ডবি মোড় থেকে ৭/৮ জন যাত্রী নিয়ে একটি ‘করিমন’ সাথিঁয়ায় যাচ্ছিল। ‘করিমন’টি ছেচনিয়া ব্রিজের কাছে পৌঁছালে উল্টো দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত ‘নছিমনে’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ‘করিমনে’র যাত্রী স্বামী, স্ত্রীসহ পাঁচজন আহত হয়।

আহতদের হাসপাতালে নেওয়া হলে করিম চাঁদ (৫০) ও তার স্ত্রী আঁখি খাতুন (৪০) মারা যায়। আহতদের মধ্যে কামরুল, আয়নাল ও মোজাহারের অবস্থা আশংকাজনক।