২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় চরমপন্থী দলের বিভাগীয় প্রধান গ্রেফতার

খুলনা জেলার রুপসা উপজেলা থেকে পুলিশ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) নেতা ও তালিকাভূক্ত সন্ত্রাসী কোরবান আলী মন্ডলকে (৩৫) সোমবার রাতে গ্রেফতার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 05:24 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পুলিশ জানায়, কোরবান সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে চরমপন্থীদের সংগঠিত করছিল। এ খবর পেয়ে পুলিশ গত সোমবার রাতে কোরবানকে তার বাধাল এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা ও অস্ত্র মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, আবদুর রশিদ তাপু নিহত হওয়ার পর থেকে কোরবান পার্টির বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিল।