খুলনায় টাইম বোমা উদ্ধার
খুলনা সদর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে টুটপাড়াস্থ পেশকারের বিল থেকে একটি টাইম বোমা উদ্ধার করেছে। পরে থানায় নিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ জানায়, এলাকাবাসী বোমাটি বিলের মধ্যে একটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। লাল টেপ দিয়ে পেঁচানো বোমাটি উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ৬ ভোল্টের ব্যাটারি, তার ও বারুদ পাওয়া যায়।
এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
