২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবে বরাতের রাতে মসজিদের মাইকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মুসুল্লীর মৃত্যু

শেরপুর পৌরসভার বেপারীপাড়া গ্রামে শবে বরাতের রাতে মসজিদের মাইকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শামছুদ্দিন আহমদ (৫২) নামে একজন মুসুল্লীর মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 05:04 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর এলাকার বাসিন্দা ও শহরের সিনিয়র অ্যাডভোকেট আবদুস সামাদের মুহুরি শামছুদ্দিন আহমদ শবে বরাতের রাতে নামাজ পড়তে বেপারীপাড়া মসজিদে যান। রাত সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে বিদ্যুৎ সংযোগ না থাকায় তিনি তা ঠিক করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। মুসুল্লীরা শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকারা তাকে মৃত ঘোষণা করেন।

শামছুদ্দিন আহমদের স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছে।