ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৪২
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার তিনজন নিহত এবং কমপক্ষে ৩৮ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার ঢাকা থেকে শেরপুরগামী ড্রীমল্যান্ড পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৯ টায় ভালুকা উপজেলার ভরাডুবা নামক স্থানে অপর একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত দুজন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়।
আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে ভোরে একই সড়কে ত্রিশাল উপজেলার বইলর নামক স্থানে ঢাকাগামী মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই রতন (৩২) নামে একজন নিহত হয়। এই ঘটনায় আরও চারজন আহত হয়।
এ ব্যাপারে স্থানীয় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
