২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ পৌর চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি

সিরাজগঞ্জ পৌর চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক টিআরএম নূর-ই-আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় রোববার জেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে শ’ শ’ সমর্থক তাকে অভিনন্দন জানায়। এ সময়ে জনতার মাঝে মিষ্টি বিতরণেরও খবর পাওয়া যায়।

বিডিনিউজের সাথে আলাপকালে তিনি বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে আমি আনন্দিত। বহিষ্কার থাকা অবস্থায়ও আমি দলের পক্ষে কাজ করেছি।

পাঁচ বছর আগে আলমকে বিএনপি তেকে বহিষ্কার করা হয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের ছোট ভাই মঞ্জুর হাসান মাহমুদ খুশিকে পরাজিত করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন।

কেন্দ্রীয় বিএনপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ায় আলম প্রধানমন্ত্রী এবং দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং মান্নান ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।