২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে তিনটি ট্রলার ডুবি: তিন শতাধিক জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে প্রবল ঢেউয়ের তাণ্ডবে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত মোট তিনটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে এবং আরও ৪০ টি ট্রলার নিখোঁজ রয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

শেষ খবর পাওয়া পর্যন্ত এফবি নাসির ও সমবায় সমিতির দু’টি ট্রলারের কোনটিই উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এফবি জলিল নামের অপর এক ট্রলার থেকে ৩৮ জন জেলেকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া আরও ৪০ টি মাছ ধরার ট্রলারসহ তিন শতাধিক জেলে দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। মহীপুর-আলীপুর মৎস্য ব্যবসীরা সমিতির সম্পাদক নিমাইচন্দ্র দাস (৫৫) জানান, শুক্রবার ট্রলারগুলো মাছ ধরতে যাওয়ার সময় সাগর শান্ত ছিল। কিন্তু শনিবার সকাল থেকে বাতাসের গতিবেগ বাড়তে থাকে। রোববার তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এ সময়ে অন্যান্য ট্রলার তীরে ফিরলেও ওই ট্রলারগুলো তীরে ফিরতে পারেনি।

জেলেরা ধারণা করছে, নিখোঁজ ট্রলারগুলো ঝড়ের তোপে অন্যত্র ভেসে গেছে এবং এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।