মহাত্মা গান্ধীর ওপর আলোকচিত্র প্রদর্শনী
রাজধানীর ধানমন্ডিতে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মহাত্মা গান্ধীর ওপর এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর।
‘মহাত্মা গান্ধীর জীবন’ শীর্ষক এ প্রদর্শনী চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাকায় ভারতীয় হাই কমিশন নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্ট এবং বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করেছে।
নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেন ২২ সেপ্টেম্বর বিকাল চারটায় প্রদর্শনী উদ্বোধন করবেন বলে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আলোকচিত্র প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
