২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটা সমুদ্র সৈকতে আকস্মিক ভাঙন: প্রায় ১৩ কিমি এলাকা সাগরগর্ভে বিলীন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সমুদ্র সৈকত কুয়াকাটায় শনিবার রাতে প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েক শত নারিকল গাছ সাগরগর্ভে বিলীন হয়ে গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 04:16 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

রোববার দুপুর ১২টা পর্যন্ত ভাঙন অব্যাহত ছিল। ভাঙনের কারণে পর্যটকসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সমুদ্র সৈকত কুয়াকাটার জিরো পয়েন্টে থেকে পূর্ব-পশ্চিমে প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে পূর্ণিমার জোর প্রভাবে এ ভাঙন দেখা দেয় এবং অল্প সময়ের মধ্যে প্রায় ১৩ কিলোমিটার এলাকা প্রায় ১৫ হাত পানির নিচে বিলীন হয়ে যায়। একই সাথে সাগরের পানি ৫ থেকে ৬ ফুট বেড়ে যায়। এ সময় প্রায় ১০টি ঝিনুকের দোকান ও কয়েক শ’ নরিকেল গাছ সাগরে বিলীন হয়ে যায়।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান শহীদুল্লাহ বিডিনিউজকে জানান, ভাঙন রোধে শনিবার থেকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।