২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগেই বন্ধ হওয়া শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করবে সরকার

সরকার আগামী নির্বাচনের আগে বন্ধ কিন্তু লাভজনক রাষ্ট্রায়াত্ত শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতাসীন দলের সাংসদ ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের চাপে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

শিল্প মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও ক্ষমতাসীন দলের এক সাংসদ বিডিনিউজকে বলেন, ভোটারদের খুশি করতে সরবকার বন্ধ মিল চালু করবে।

শিল্প উপ মন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, বেসরকারি খাতের সাথে যৌথ উদ্যোগে সরকার রাষ্ট্রায়াত্ত বন্ধ মিল চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার সরকার খুলনা হার্ডবোর্ড মিল পুনরায় চালু করেছে। ২০০২ সালের ১৫ ডিসেম্বরে ওই মিলটি বন্ধ হয়ে গিয়েছিল।

মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের ২০ মিলিয়ন বর্গফুট হার্ডবোর্ডের চাহিদার বিপরীতে খুলনা হার্ডবোর্ড মিল বছরে ২১ মিলিযন বর্গফুট হার্ডবোর্ড উৎপাদন করতে পারে।

পাট, সুতা ও বস্ত্র মিল শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী বলেন, যেসব স্থানে মিল-কারখানা বন্ধ হয়ে গেছে সে সব স্থানে জোট সরকার চরম জনপ্রিয়তা সংকটে ভুগছে।

শিল্প উপমন্ত্রী বলেন, খুলনা হার্ডবোর্ডের মিলের পর নর্থ বেঙ্গল কাগজ কল চালুর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আব্দুস সালাম পিন্টু বলেন, বেসরকারি খাতের সাথে যৌথ উদ্যোগে চালু করার জন্য আমরা ইতোমধ্যেই নর্থ বেঙ্গল কাগজ কলের শেয়ার বিক্রয়ের দরপত্র ছেড়েছি। একটি বেসরকারি গ্রুপ এ ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে আমরা খুব শিগগিরই সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, নর্থ বেঙ্গল কাগজ কলের সফলতার ওপর ভিত্তি করে খুলনা নিউজপ্রিন্ট মিল ও ঢাকা লেদার ফ্যাক্টরি পুনরায় চালুর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, এ সমস্ত মিল কারখানা লাভজনক। তবে, বন্ধ পাটকলগুলো পুনরায় চালুর ব্যাপারে তিনি কিছু বলতে পারেন নি।