২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ১৩ জন ভারতীয় গ্রেফতার

সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে শুক্রবার ১৩ জন ভারতীয় নাগরিকসহ ২৩ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ভারতীয় নাগরিকরা হচ্ছে: আনন্দ গায়েন (৪৫), পারুল গায়েন (৪০), মঞ্জু গায়েন (১৮), আয়না গায়েন (৫৫), কান্তি সরকার (৪০), মঞ্জু বিশ্বাস (৩০), মানিক মিত্র (৩৫), মনিকা মিত্র (৫), পরিমল সাধু (১৫), ময়েন সাধু (৬০), দুলাল মিস্ত্রি (৫৩), ঝারো মধু ও উত্তম হালদার (৭৫)।

অন্য ১০ জন তাদের আত্মীয়। তাদের বাড়ি বরিশাল জেলায়।

পুলিশ জানায়, ভারতীয় নাগরিকরা ১০ থেকে ১২ দিন আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। শুক্রবার ভারত ফিরে যাওয়ার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।