২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে মহিলাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলায় শুক্রবার ভোর রাতে জমির বিরোধকে কেন্দ্র করে মনোয়ারা খাতুন (৫০) নামে সাত সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

নফল রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে ঘুম থেকে উঠার পর তার ভাসুরের জামাতা মোহর আলী তাকে ডেকে নিয়ে যায়। এরপর মোহর আলীর নেতৃত্বে হারুন, আবদুল মান্নানসহ ৪/৫ জন সন্ত্রাসী তাকে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে। নিহতের স্বামীর নাম আলী আহমদ।

ঘটনার প্রতিবাদে স্থানীয় যুব সমাজ ও সামাজিক সংগঠন রজনীগন্ধা ক্লাব শুক্রবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা হত্যাকারিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।