প্রফেসর বশিরা মান্নানের মরদেহে শেখ হাসিনার শ্রদ্ধার্ঘ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল মান্নানের স্ত্রী প্রফেসর বশিরা মান্নান শুক্রবার ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না... রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার রাতে নগরীর বশির উদ্দিন রোডের মসজিদ এবং শনিবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বশিরা মান্নানের মৃত্যু সংবাদ পেয়ে তার কলাবাগানের বাসভবনে ছুটে যান।
তিনি মরদেহে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। শেখ হাসিনা মরহুমার শোক সন্তপ্ত পরিবার সদস্যদের পাশে বেশ কিছু সময় কাটান এবং তাদের সান্ত¡না দেন।
এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রহমত আলী এমপি ও এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা এক শোক বিবৃতিতে প্রফেসর বশিরা মান্নানের মৃত্যুতে শোক ও দু:খ প্রকাশ করেন।
