মাদারীপুরে অন্তর্দ্বন্দ্বের জের ধরে ছাত্রদল নেতার ওপর হামলা বোমাবাজি
ছাত্রদলের দু’গ্রুপের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সকাল ৯টায় মাদারীপুর শহরের ছৈদারবালি এলাকায় সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটে।
এসময় প্রতিপক্ষের রামদায়ের কোপে পৌর ছাত্রদল নেতা মারাত্মক ভাবে জখম হয়।
এলাকাবাসী জানায়, সকাল ৯ টার দিকে উক্ত ছাত্রদল নেতা মনিরুজ্জামান ফকু বাজার করে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অপর একটি গ্রুপের ১৫/২০ জন ছাত্রদল নেতাকর্মী তার উপর হামলা চালায়।এবং ধাঁরালো রামদা দিয়ে আঘাত করে। সন্ত্রাসীরা এসময় ২/৩ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে।
আহত মনিরুজ্জামান ফকুকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি এনায়েত হোসেন মোল্লা, নাকসুর সাবেক ভিপি সারোয়ার হোসেন সদর থানা ছাত্রদলের সাধারন সম্পাদক শাহ্ আজিজুল বিদ্যুৎ ও অন্যান্য নেতাকর্মীদের নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে নেতৃবৃন্দ জেলা ছাত্র দলের সভাপতি জামিনুর হোসেন মিঠুকে গ্রেফতার ও বহিষ্কারের দাবী জানান।
ছাত্রদল সভাপতি এ ঘটনায় তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।
