যশোরে কৃষিজীবীকে কুপিয়ে হত্যা
যশোরের ঝিকরগাছা উপজেলার বেলেরমাঠ নামক স্থানে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম (৩৫) নামে এক কৃষিজীবী খুন হয়েছেন।
তিনি তার মাকে টাকা দেওয়ার উদ্দেশ্যে রাতে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তার মা একই উপজেলার নারাঙ্গালীতে বাস করেন। রাত বেশি হয়ে যাওয়ায় তিনি নারাঙ্গালীতে না গিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা নিয়ে গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে দা‘য়ের বাট উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
