২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদের অবশিষ্ট ৯ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন ৪ অক্টোবর

জাতীয় সংসদের অবশিষ্ট ৯টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

নির্বাচন কমিশন বৃহস্পতিবার এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্বাচনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে।

নির্বাচনের সময়সূচি অনুযায়ী-রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৫ সেপ্টেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর ও ভোট গ্রহণের তারিখ ৪ অক্টোবর।

নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উক্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ জকরিয়াকে রিটার্নিং অফিসার এবং উপ-সচিব মিহির সরোয়ার মোর্শেদকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব জোয়ার্দ্দার মো. আমিরুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মোস্তফা ফারুক, সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান, সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন ও সহকারী সচিব সাবেদউর রহমানকে পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।