২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী, এমপির অর্ধশতাধিক সিল ও অবৈধ কাগজপত্রসহ কলাপাড়ায় কৃষক দল সভাপতি গ্রেফতার

মন্ত্রী, এমপি, সাবরেজিস্ট্রার, ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন কর্মকতাদের অর্ধশতাধিক সিল, পুরনো স্ট্যাম্প, দলিল ও বিভিন্ন কাগজপত্রসহ কলাপাড়া উপজেলা কৃষকদল সভাপতি আব্দুল লতিফ শিকদার (৭০), তার পুত্র সোহেল (২৫) এবং অপর যুবক মনিরকে (২৭) গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

পৌর এলাকায় অবস্থিত আবাসিক হোটেল জিদান থেকে বৃহস্পতিবার বিকেলে এদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্র জানায়।

আব্দুল লতিফ শিকদার বলেন, এক ব্যক্তি দুপুরে এসব সিল ও স্ট্যাম্প রেখে যায়।

তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে হয়রানির জন্যে তাকে গ্রেফতার করা হয়েছে। এ খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে জেলা বিএনপি নেতারা বলেছেন, তাদের বিরুদ্ধে এটি একটি চক্রান্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ আটক মালামালের জব্দ তালিকা করছিল।