২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে দিনাজপুরে হরতাল পালিত

দিনাজপুর সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বানে বৃহস্পতিবার শহরে সকাল সন্ধ্যা স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

চাঁদাবাজির অভিযোগে পরিবহন শ্রমিক নেতা মুজিবুর রহমানকে গ্রেফতারের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়।

সকালে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হরতালের সমর্থনে পিকেটিং করতে রাস্তায় নেমে আসে। হরতাল চলাকালে সারদিন অফিস, আদালত, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বন্ধ ছিল সকল ধরণের যান চলাচল। সাম্প্রতিককালে দিনাজপুরে এভাবে সর্বাত্মক হরতাল আর দেখা যায়নি বলে শহরবাসীর অভিমত।

পৌর চেয়ারম্যান শফিকুল ইসলাম ছুটুর নেতৃত্বাধীন সন্ত্রাস প্রতিরোধ কমিটি প্রশাসনকে ৪৮ ঘন্টার মধ্যে মুজিবুর রহমানকে গ্রেফতার করতে সময়সীমা বেধে দেয়। ওই সময়ের মধ্যে গ্রেফতার না হওয়ায় তারা এ হরতাল আহ্বান করে।