খাগড়াছড়িতে সেনা অভিযানে বিডিআর সদস্য হত্যাকারী জেএসএস নেতা গ্রেফতার
খাগড়াছড়ির বাঘাইহাটের দুর্গম এলাকা থেকে সেনা সদস্যরা বিডিআর সদস্য হত্যাকারী জেএসএস এর এক নেতাকে গ্রেফতার করেছে।
হাগলাছড়ায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে জেএসএস নেতা গুচুংগা চাক্মাকে আটক করা হয় এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গুচুংগা হাজাছড়ার বীর কুমার চাক্মার পুত্র।
নিরাপত্তাবাহিনীর সদস্যরা জানায়, গত ৩ জানুয়ারি সন্ত্রাস নির্মূল অভিযানে মারিশ্যা জোনে কর্মরত বিডিআর সদস্য মোঃ শাহজাহান আলীকে গুলি করে হত্যা করা হয়। ঐ ঘটনার পর থেকে গুচুংগা পালিয়ে ছিল। বুধবার রাতে সেনা অভিযানকালে সন্ত্রাসীরা পার্শ¦বর্তী পাাহড়ীছড়ায় ঝাঁপিয়ে পড়ে পালাতে সক্ষম হলেও সেনা টহল দল তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১১ ইঞ্চি লম্বা একটি বিদেশী কমান্ডো নাইফ, ভারতীয় টাকা, আদায়কৃত চাঁদার টাকা (৯ হাজার ৩৪ টাকা) এবং চাঁদা আদায়ের রশিদ বই সহ গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করে। সেনাবাহিনী পালিয়ে যাওয়া কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেফতারে এলাকায় সেনা অভিযান অব্যাহত রেখেছে।
